৪.৪৮ মন্ত্রাস
৪.৪৮ মন্ত্রাস এক অনন্য কাব্যশৈলীতে রচিত নাট্য যা নির্মিত হয়েছে রৈখিক আখ্যান প্রত্যাখান করে এবং আলিঙ্গন করেছেন উত্তর-নাটকীয় কাঠামো। এতে একীভূত হয়েছে দীর্ঘ একক কথন, চেতনার প্রবাহ, স্বগতোক্তি, দৈনন্দিন জীবনের কথোপথন এবং দর্শকদের সরাসরি সম্বোধন করে বিবরণ।
নাট্যের বিষয়বস্তুর কেন্দ্রবিন্দুতে রয়েছে এক তরুণ শিল্পী, যার মনস্তত্ত্বে প্রবলভাবে বিরাজমান বিষন্নতা। কারণ, সমাজে ব্যাপকভাবে ঘটে যাওয়া সহিংসতার সাক্ষী হয়েছেন তিনি। ধর্ষণ থেকে শুরু করে যৌন নিপীড়ন, খুন, অপমৃত্যু, নির্যাতন, ধর্মীয় সহিষ্ণুতা এবং সমাজের বিশৃঙ্খল অনিশ্চয়তা প্রভাব ফেলেছে তার মানসিকতায়।
“যে পিতা সন্তানের লাশ সনাক্ত করতে ভয় পায়
আমি তাকে ঘৃণা করি- যে ভাই এখনও নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে
আমি তাকে ঘৃণা করি- যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না
আমি তাকে ঘৃণা করি-
আটজন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে
আমি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি আট জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে
আমি চীৎকার করে উঠি। আমাকে তারা ডাকছে অবেলায় উদ্যানে সকল সময়
আমি উন্মাদ হয়ে যাব।
আত্মহত্যা করব। যা ইচ্ছা চায় তাই করব। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এই জল্লাদের উল্লাসমঞ্চ
আমার দেশ না
এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না।”
নবারুণ ভট্টাচার্য
কলাকুশলী
Selected Reviews
- অস্থির সময়ের গল্প ‘৪.৪৮ মন্ত্রাস’
- মনোবৈকল্যের আখ্যানময় ‘মন্ত্রাস’ নাটকের মঞ্চায়ন
- https://dbcnews.tv/articles/সৈয়দ-জামিল-আহমেদের-নতুন-নাটক-৪৪৮-মন্ত্রাস
- দুই বছর পর আবারও দর্শকের মন জয় করছে ‘৪.৪৮ মন্ত্রাস’
- দেশের বাইরে যাচ্ছে সৈয়দ জামিল আহমেদের ‘৪.৪৮ মন্ত্রাস’
- Montrash to have re-premiere on Jan 5
- মঞ্চে ফিরল ‘৪.৪৮ মন্ত্রাস’ | প্রথম আলো
- Dramangle: The best that theatre had to offer in 2020 | The Daily Star