তবুও জেগে উঠি (Still I Rise)
জন্মের আদিলগ্ন থেকে নারীর সাথে আমাদের নাড়ীর টান। শিশুকালের নির্মলতা নিয়ে সকলে একসাথে বড় হই আমরা। তবু একটু বয়স হলেই কারা যেনো বারবার মনে করিয়ে দেয় নারী-পুরুষ আলাদা,ভিন্ন জাত।
পুরুষতান্ত্রিক ক্ষমতায়ন ব্যবস্থায় এরপর কোনভাবেই আর একত্রে দাঁড়াতে দেয়া হয় না নারীদের। স্বীকার করা হয় না তার কোনো অবদান। একত্রে অর্জিত মাইলফলক পেরোনোর পরমুহূর্তেই সমাজের মনে হয় নারীর স্থান আড়ালে, সবার সামনে হয়, উঠেপড়ে ধেয়ে আসা হয় নারী সংস্কার যজ্ঞে।
নিপীড়নের যন্ত্রণার সাথে নারীর আজন্ম বসবাস। দলিতমথিত হয়ে প্রতিমুহূর্তে ভূলুন্ঠিত হওয়াই তার জীবন। তবুও, বারবার ঝাড় দেয়া ঘরের কোণ থেকে যেমন করে ধুলো জেগে ওঠে, সতর্কতা বার্তা ছাড়াই শান্ত থমথমে বাতাস থেকে যেমন ঝড় জেগে ওঠে, তেমন করেই বারবার উঠে দাঁড়ায়, টেনে-হিঁচড়ে হলেও এগিয়ে যায় নারী।
কলাকুশলী
পরিকল্পনা ও নির্দেশনা:
মহসিনা আক্তার
নির্দেশনা সহযোগী:
শাহানাজ পারভীন জোনাকি
অভিনেতা:
শারমিন আক্তার শর্মী, সিফাত নওরীণ বহ্নি, ফারিহা জান্নাত মিম, মরিয়ম রূপা, নাঈমা তাসনিম, রিয়াসাত সালেকিন ঋত্বিক, সাইফুল ইসলাম, রবি প্রারম্ভ, সালাউদ্দিন ইভান, মোঃ মেহেদী হাসান সোহান
সমন্বয়ে:
ফারিহা জান্নাত মিম, মৈনাক কানুনগো, শাহানাজ পারভীন জোনাকি
শব্দ পরিকল্পনা:
অনিরুদ্ধ অনু, মৈনাক কানুনগো
শব্দ প্রয়োগ:
মোঃ আশফাকুর রহমান চমক, অনিরুদ্ধ অনু, মৈনাক কানুনগো
প্রপস:
সকল অভিনেতা
ব্যাকস্টেইজ:
ইরফান উদ্দিন, তানভীর আহমেদ
আলোকচিত্র:
সাদিয়া আফরিন অরণি, পূজন চন্দ্র বিশ্বাস
পোস্টার:
শাহানাজ পারভীন জোনাকি
কবিতা:
মায়া এঞ্জেল্যুর 'And Still I Rise' এর ভাবানুবাদ (রিয়াসাত সালেকিন ঋত্বিক, ফারিহা জান্নাত মিম)
প্রযোজনা:
স্পর্ধা আইটিসি